Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাড়ির সামনে গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

বাড়ির সামনে গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাড়ির সামনেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির নিচে পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর এক বন্ধুর গাড়িও।

ঋতুপর্ণা জানিয়েছেন, অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে। দুর্ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে তিনি দুর্ঘটনার দৃশ্য দেখতে পান।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ম্যাটাডোরটি তাঁর পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কোনো মানুষ থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর ঋতুপর্ণা ও তাঁর বাড়ির কর্মীরা ম্যাটাডোরচালককে ধরে ফেলেন। চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এবং কোনো অনুমতি না নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে ঋতুপর্ণা জানিয়েছেন। এ ঘটনায় তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram