Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গাজীপুরে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রয়োজন অনুযায়ী এই মোতায়েন অব্যাহত থাকবে।

বিজিবির সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram