Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পঞ্চগড়ে দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর বাড়ল তাপমাত্রা

পঞ্চগড়ে দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর বাড়ল তাপমাত্রা

অনলাইন ডেস্ক: টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

এর আগে মঙ্গলবার ও বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বাড়লেও উত্তরের এই জনপদে ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি রয়েছে। দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হচ্ছে। এতে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram