Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশ শিক্ষা কার্যক্রমে অংশ নিল ১৫০ শিশু

জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশ শিক্ষা কার্যক্রমে অংশ নিল ১৫০ শিশু

অনলাইন ডেস্ক: ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (আইডব্লিউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি ট্রাস্ট) যৌথভাবে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয় বিষয়ে সচেতন করতে ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম আয়োজন করেছে। এতে প্রায় ১৫০ শিশু অংশ নেয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মান্নান মনির এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।

পোস্টার প্রদর্শনীতে স্থানীয় পাখি, ঔষধি গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকদের ভাষ্য, কার্যক্রমের মাধ্যমে শিশুরা প্লাস্টিক দূষণ, বন উজাড়, পাখি ও গাছের আবাসস্থল এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল সম্পর্কে জানতে পারে।

এম এ মান্নান মনির বলেন, শিশুরা ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক বুঝতে শিখলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে। হাতে-কলমে শেখার মাধ্যমে তাদের আচরণে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

সৈয়দা অনন্যা রহমান বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শিশুদের পরিবেশ শিক্ষা দেওয়া গেলে তারা ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram