Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক: রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম চলছে। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটাররা কোটির বেশি পয়েন্ট পেলেও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন কোটির নিচে। এর পেছনে তাঁদের বিগ ব্যাশে খেলার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময়ে বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন এই লেগ স্পিনার। তবে ৬০ লাখ পয়েন্টে ফরচুন তাকে দলে নিয়েছে।

বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গতকাল বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন বাঁহাতি এই পেসার।

একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। ফলে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তাকে দেখা যাবে না।

রিশাদও বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন। আসন্ন আসরে তিনি হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন। এ কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না তার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram