Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইসরায়েলে আগামীকাল নির্বাচন, নির্ধারিত হবে নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য

ইসরায়েলে আগামীকাল নির্বাচন, নির্ধারিত হবে নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য

অনলাইন ডেস্ক: ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। এর মাধ্যমে নির্ধারিত হবে বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য।

ইসরায়েলের নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য এককভাবে ৬১টি আসন প্রয়োজন হলেও জটিল রাজনৈতিক হিসাবের কারণে কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। সর্বশেষ নির্বাচনেও নেতানিয়াহুর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে তারা সরকার গঠন করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রকাশিত ভোটের জরিপে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবার প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি প্রথমবার ভোট দেবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ হাজার ইসরায়েলি শুধু ভোট দিতে দেশে ফিরছেন।

আলজাজিরার তথ্যমতে, ইসরায়েল প্রতিষ্ঠার পর দেশটির ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে ৬১টি আসন পায়নি। তাই জোট গঠনের মাধ্যমেই সরকার গঠন করতে হয়েছে।

এবার নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। জরিপ অনুযায়ী, তার নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর উগ্রপন্থি জোট ৫০টি আসন পেতে পারে। তবে কম আসন পেলেও নেতানিয়াহু অন্য উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে আবার ক্ষমতায় ফিরতে পারেন।

ফিলিস্তিনি ইসরায়েলিদের ভোট গুরুত্বপূর্ণ

জয়েন্ট লিস্ট ও রা’ম নামের দুটি আরব দল ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্ব করে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। এবারের নির্বাচনে দল দুটি ১৩টি আসন পেতে পারে বলে আলজাজিরা জানিয়েছে।

২০২১ সালে রা’ম সাবেক প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে জোট করে সরকার গঠনে সহায়তা করেছিল। ইসরায়েলের ইতিহাসে সেটিই ছিল প্রথম ঘটনা, যখন কোনো আরব দল সরকারে অংশ নেয়। রা’মের প্রধান নেতা মানসুর আব্বাস বলেছেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রধান বিরোধী জোটের অতিরিক্ত আসন প্রয়োজন হলে তারা সহায়তা করতে প্রস্তুত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram