Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বার্সেলোনা তারকা গাভি: এমবাপের গুণ না দেখলে সে অন্ধ

বার্সেলোনা তারকা গাভি: এমবাপের গুণ না দেখলে সে অন্ধ

অনলাইন ডেস্ক: এল ক্লাসিকো সামনে রেখে কিলিয়ান এমবাপের গুণগান গাইলেন বার্সেলোনার তারকা গাভি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বললেন তিনি। একই সঙ্গে বার্সেলোনাকে এমবাপে কতটা বিপদে ফেলতে পারেন, সেই ব্যাপারেও সতর্ক করলেন।

লা লিগার দশম রাউন্ডে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। ম্যাচটির আগে গাভি বলেন, এমবাপে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং তিনি তাকে সবসময় শ্রদ্ধা করেন। তার মতে, এমবাপে মাঠে থাকলে সবাই তার খেলা উপভোগ করে।

এমবাপে ৯ গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ১২ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন বার্সেলোনার রাফিনিয়া। তবে এমবাপের গোলসংখ্যা যেমনই হোক, রিয়াল ফরোয়ার্ড যে বার্সেলোনাকে বিপদে ফেলতে পারেন, তা অস্বীকার করেননি গাভি।

বার্সেলোনা তারকা বলেন, এমবাপেকে নিয়ে তাদের সতর্ক থাকতে হবে। যেকোনো আক্রমণে তিনি প্রতিপক্ষকে কঠিন অবস্থায় ফেলতে পারেন। তাই পুরো ম্যাচে তার গতিবিধির ওপর নিবিড় নজর রাখার প্রয়োজন রয়েছে বলে জানান গাভি।

এমবাপের প্রচুর গোল এবং ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও শিরোপা খরা নিয়ে প্রশ্ন করা হলে গাভি বলেন, শিরোপা জয়ের ক্ষেত্রে এমবাপে ভাগ্যবান নন। তবে এতে তার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার বিষয়টি বদলায় না। গাভির ভাষ্য, যারা এমবাপের গুণ দেখতে চায় না, তারা অন্ধ।

গাভি আরও বলেন, এমবাপে একজন ব্যতিক্রমী ও বিপজ্জনক খেলোয়াড়। কোনো খেলোয়াড়ের শিরোপা জয় দল ও সতীর্থদের ওপরও নির্ভর করে। তাই এমবাপে শিরোপা না জিতলেও তার মৌসুম খারাপ গেছে—এমনটা বলা যায় না।

তবে এমবাপের প্রশংসা করলেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সতীর্থ লামিন ইয়ামালকে সমর্থন জানিয়েছেন গাভি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram