Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমনির

সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমনির

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে ঘরোয়া ও আবেগময় পরিবেশে। আজ শনিবার (২৪ অক্টোবর) নায়িকার জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করেছেন পরীমনি।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে উদযাপনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

ভিডিওতে লাল রঙের খোলা গাউনে পরীমনিকে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করতে দেখা যায়। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও এ সময় সঙ্গে ছিল। পরে হাসিমুখে কেক কাটেন পরীমনি।

কেকের ওপর মোমবাতি জ্বলছিল। কেক কাটার সময় দুই সন্তান মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয়। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পর বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার পুরো পৃথিবী—এমনটাই ফুটে উঠেছে ওই মুহূর্তে।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ এর সঙ্গে লাল হৃদয় ও ফুলের ইমোজি যুক্ত করেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন ঢাকাই শোবিজের এই তারকা। তবে এবার সন্তানদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই জন্মদিনের সূচনা করেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram