Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হারের কারণ জানিয়ে হৃদয় বললেন, ‘অন্তত ১০০ রান কম করেছি’

হারের কারণ জানিয়ে হৃদয় বললেন, ‘অন্তত ১০০ রান কম করেছি’

অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাজেভাবে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে এদিনও ব্যাটিং বিপর্যয়ের সেই চিরাচরিত রূপ দেখিয়েছে তাওহীদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের বিপক্ষেও একই কারণে হেরেছে ৯৯ রানের বড় ব্যবধানে। আর আফগানিস্তান বিদায় করল ৭ উইকেটে হারিয়ে। ম্যাচ শেষে ন্যূনতম ১০০ রান করার কথা জানিয়েছেন হৃদয়।

লিটন দাসের ইনজুরিতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয়ের মতে, শুরুতেই কয়েকটি উইকেট হারানোই হারের মূল কারণ। তিনি বলেন, ব্যাটিং ইউনিট একই ভুল বারবার করছে এবং টপ অর্ডারের ধস নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়টি নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে। হাতে সময় আছে উল্লেখ করে এশিয়া কাপের আগে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন তিনি।

হৃদয়ের দাবি, এই ম্যাচে বাংলাদেশ ৪০-৫০ রান নয়, অন্তত ১০০ রান কম করেছে। তাঁর মতে, উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং টপ অর্ডার থেকে বড় রান প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram