Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে: মাহমুদা মিতু

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে: মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের ওপর নিজেদের অবস্থান তুলে ধরেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের কোর্ট রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন শেষে নবগঠিত জেলা কমিটির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছোট একটি কার্যালয়ে নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়েছিল। পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এখন দলটিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার প্রচেষ্টা চলছে।

তিনি নেতা-কর্মীদের দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলের লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতে বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে মাহমুদা মিতু বলেন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবি নিয়ে এনসিপি কাজ করছে। মানুষের মধ্যে তৈরি হওয়া পরিবর্তনের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

নতুন জেলা কার্যালয়টি স্থানীয় নেতা-কর্মীদের যোগাযোগ ও সমন্বয় বাড়াতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

এনসিপির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মোস্তফা কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram