Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী (চতুর্থ দিন)। এ দিন থেকেই দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়। বিজয়া দশমীতে কৈলাশে, অর্থাৎ স্বামীর বাড়িতে, ফিরে যাবেন দেবী দুর্গা।

মহানবমীর সন্ধ্যায় দেবী দুর্গার ‘মহাআরতি’ করা হয়। সন্ধিপূজা শেষ হওয়ার পর মহানবমী তিথি শুরু হয়। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। পাশাপাশি ১০৮টি নীলপদ্মে দেবীর পূজা হবে। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে থাকবে বিদায়ের বিষাদ।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও রক্তবিজকে বধ করেন। নবমী তিথির শুরু হয় সন্ধিপূজার মধ্য দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর প্রথম ২৪ মিনিটজুড়ে এই পূজা অনুষ্ঠিত হয়। এ সময়ে দেবী চামুণ্ডার পূজা করা হয়।

সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং দেবীর চরণে ১০৮টি পদ্মফুল নিবেদনের রীতি রয়েছে। পূজার মন্ত্রেও এই বিশেষত্বের উল্লেখ রয়েছে।

শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram