অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে এল ক্লাসিকোর প্রস্তুতি দারুণভাবে সারল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোলে বার্নাব্যুতে তারা সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে।
আধঘণ্টার মাথায় বাঁকানো শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলার। সাত মিনিট পর দলগত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতির পর পানেনকা পেনাল্টি শটে আরও এক গোল পায় স্বাগতিকরা।
সেভিয়ার হয়ে মানু বুয়েনো একটি গোল করেন। পরে ইয়ান দিওমান্দের গোলে বড় জয় নিশ্চিত করে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগে হোসে মরিনিওর সাবেক ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলের ঘুরে দাঁড়ানো জয়ের পর বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল মাদ্রিদ ক্লাবটি।
ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই একপেশে লড়াইয়ে জয় পেয়েছে রিয়াল। রোববার ন্যু ক্যাম্পে যাওয়ার আগে বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে তারা।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তিনে উঠে গেছে রিয়াল। তাদের পেছনে পড়ে গেছে রিয়াল বেতিস। ৯ ম্যাচে পূর্ণ জয় নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ৬।

