Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

মোহাম্মদ সুমনকে ঘটনার দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। অধিকতর তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram