Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সেখানেই ১০ দিনের রিহ্যাবে নাহিদ রানা

অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সেখানেই ১০ দিনের রিহ্যাবে নাহিদ রানা

অনলাইন ডেস্ক: দুই মাসের বেশি সময় ধরে ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। এ সময়ে কয়েকটি সিরিজে খেলতে পারেননি তিনি। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফেরার প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন করলেও গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচে চোট পান এই পেসার।

এরপর তার স্ক্যান করা হয়। স্ক্যানে গুরুতর কিছু পাওয়া না গেলেও ব্যথা থাকায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না নাহিদ। উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে আবারও অস্ট্রেলিয়ায় গেছেন তিনি।

অস্ট্রেলিয়ায় পৌঁছে আগামী সোমবার ডা. পিটার দি আলেসান্দ্রোর কাছে দেখানোর কথা রয়েছে নাহিদের। এরপর সেখানে ১০ দিনের রিহ্যাব সেশনে অংশ নেবেন তিনি।

বিসিবি সূত্র জানিয়েছে, রিহ্যাব শেষে দেশে ফিরে আরও ৩ থেকে ৪ সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন এই পেসার। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তার খেলা হচ্ছে না।

রিহ্যাব প্রক্রিয়া ঠিকভাবে শেষ হলে আগামী ডিসেম্বরে থ্রি ডি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ রানা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram