Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয়: নেতানিয়াহু

ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয়: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। তবে নেতানিয়াহু বলেছেন, এ মুহূর্তে ইরানের ওপর হামলা চালানো সুবিধাজনক নয়। বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়।

কেন এই মুহূর্তে হামলা সুবিধাজনক নয়, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন হওয়ার আগেই ইরানে আবার হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু।

প্রতিবেদনটি প্রকাশের পর আর্মি রেডিওতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ইঙ্গিত দেন, এ মুহূর্তে ইরানে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নেসেট নির্বাচন এবং ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর্মি রেডিওকে নেতানিয়াহু আরও বলেন, তার দল লিকুড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারলেও বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না।

বেন গিভির লিকুড পার্টির সঙ্গে জোট করে আবার ক্ষমতায় এলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নেতানিয়াহু জানিয়েছেন, ওই পদ লিকুড পার্টির মধ্যেই থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় ইরানও প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইরান নিশ্চিত হলে দেশটি আগে হামলা চালাতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram