Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

অনলাইন ডেস্ক: পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে আল নাসরের জয়ে আবারও গোল করেছেন তিনি।

প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই প্রতিযোগিতায় সৌদি ক্লাবটি প্রথম জয় পেয়েছে ৩-১ গোলে। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৩০তম মিনিটে নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোল করেন অ্যাঞ্জেলো।

এর আগে ১৫ মিনিটে পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আইমান ইয়াহিয়া।

প্রথমার্ধ শেষ হওয়ার পথে ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের পাস থেকে গোল করে পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল পূর্ণ করেন পর্তুগিজ এই তারকা। ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে এখন তার প্রয়োজন আর ১৯ গোল।

দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমায় ফারগোনা। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আবারও স্বস্তি পায় আল নাসর। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি ক্লাবটি।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্যের পর মাঝপথে জাতীয় দল ছাড়েন রোনালদো। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে দেশটির ফুটবল ফেডারেশন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এর মধ্যেই টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram