Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এক ফ্রেমে দক্ষিণের তিন তারকা, যে উদ্দেশ্যে এই সাক্ষাৎ

এক ফ্রেমে দক্ষিণের তিন তারকা, যে উদ্দেশ্যে এই সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: রূপালী পর্দার তারকাখ্যাতি আর রাজনৈতিক ব্যক্তিত্বের মেলবন্ধনে দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় মুখকে একসঙ্গে এক ফ্রেমে বন্দী হতে দেখে অনুরাগীদের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। ঠিক কী উদ্দেশ্যে একত্রিত হলেন এই তিন তারকা?

আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’ মুক্তির আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সাক্ষাতের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে সাক্ষাতের কিছু মুহূর্ত শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা। রাশমিকা লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি থালাপতি বিজয়ের ভক্ত। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং তাকে সফল মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অভিজ্ঞতাকে তিনি অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী বলে উল্লেখ করেছেন।

বিজয় দেবেরাকোন্ডা জানান, ব্যস্ত দিনের শেষেও থালাপতি বিজয় তাদের উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন এবং জীবন ও কাজের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

পরিচালক রাহুল সাংকৃত্যায়নের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত ছবিটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

ছবিতে সিঙ্গারামালা ববিলি রণবাগী চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা এবং তার স্ত্রী জয়াম্মার চরিত্রে রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। মুক্তির আগে তিন তারকার এই সাক্ষাৎ বিনোদন মহলে সাড়া ফেলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram