Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল

অনলাইন ডেস্ক: নভেম্বরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ওয়ানডের জন্য ২১ জনের বড় দল ঘোষণা করেছেন কোচ রব ওয়াল্টার।

অধিনায়ক মিচেল স্যান্টনারসহ ছয়জন পুরো সিরিজে খেলবেন। প্রথম তিন ম্যাচের পর ভারতের বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি নিতে আটজন দল ছাড়বেন। শেষ দুই ওয়ানডের জন্য পরে দলে যুক্ত হবেন সাত খেলোয়াড়।

ওয়ানডে সিরিজের আগে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। বিজ্ঞাপনের শুটিংয়ের সময় কাঁধের হাড় সরে যাওয়ায় রাচিন রবীন্দ্র টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি। তবে প্রথম তিন ওয়ানডের দলে রাখা হয়েছে তাকে। মার্ক চাপম্যানও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না, কিন্তু পাঁচ ওয়ানডের দলে আছেন।

শেষ দুই ওয়ানডেতে দলে যোগ দেবেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও লকি ফার্গুসন। গত দেড় বছর ধরে এই তিনজন ৫০ ওভারের ক্রিকেটের বদলে পেশাদার টি-টোয়েন্টি লিগকে অগ্রাধিকার দিয়েছেন।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল

পাঁচ ম্যাচেই খেলবেন: মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, উইল ইয়াং ও ব্লেয়ার টিকনার।

প্রথম তিন ওয়ানডে: ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও নাথান স্মিথ।

শেষ দুই ওয়ানডে: ফিন অ্যালেন, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি ও টিম সেইফার্ট।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram