Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘মাথা ঠান্ডা রাখতে হবে’, অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতি

‘মাথা ঠান্ডা রাখতে হবে’, অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতি

অনলাইন ডেস্ক: প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে শুরুতে বড় হার দেখল বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা তাদের ৭ উইকেটে হারিয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে ধৈর্য ধরে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতির মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। পরের ম্যাচে এসব বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক দাবি করেছেন, শুরুতেই উইকেট হারালে দলের ব্যাটিং পরিকল্পনা ঠিক থাকে না। নতুন বলে আরও সতর্ক হওয়ার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, পাওয়ার প্লেতে একাধিক উইকেট হারানো যাবে না। জুটি গড়তে না পারায় দল পথ হারিয়েছে বলেও জানান জ্যোতি।

হারের মধ্যেও ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অভিষিক্ত হাবিবা পিংকির আক্রমণাত্মক ব্যাটিং ও ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন তিনি। বোলারদের সঠিক জায়গায় বল করার বিষয়টিও ইতিবাচক হিসেবে উল্লেখ করে পরের ম্যাচে এসব দিক ধরে রাখার কথা জানান জ্যোতি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram