Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রাজধানীতে মিস্টার নুডলসের আয়োজনে ‘নুডলস ফেস্ট’

রাজধানীতে মিস্টার নুডলসের আয়োজনে ‘নুডলস ফেস্ট’

অনলাইন ডেস্ক: বিশ্ব নুডলস দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস রাজধানীতে আয়োজন করেছে ‘নুডলস ফেস্ট’। মঙ্গলবার (৬ অক্টোবর) গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নুডলসপ্রেমীদের জন্য আয়োজিত এ উৎসবে বিভিন্ন স্বাদের নুডলস উপভোগের পাশাপাশি বিনোদনমূলক কার্যক্রম, প্রতিযোগিতা ও পুরস্কার জেতার সুযোগ ছিল। দর্শনার্থীরা মিস্টার নুডলসের রামেন, ম্যাজিক মসলা, কোরিয়ান সুপার স্পাইসি ও মুঘল কাচ্চি ফ্লেভারসহ বিভিন্ন ধরনের নুডলস বিনামূল্যে উপভোগ করেন। আয়োজনের মধ্যে ছিল লাইভ কুকিং, গেমস ও ফটো সেশন।

ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল ‘স্পিন অ্যান্ড উইন’ চ্যালেঞ্জ। এতে অংশ নিয়ে দর্শনার্থীরা বিভিন্ন পুরস্কার জেতেন। পাশাপাশি বিশেষ অফারে মিস্টার নুডলস কেনার সুযোগও রাখা হয়।

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম মঈন বলেন, নুডলসপ্রেমীদের সঙ্গে মিস্টার নুডলস ব্র্যান্ডের সরাসরি সম্পৃক্ততা তৈরি এবং তাদের আনন্দঘন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্বাদের নুডলসের সঙ্গে বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করে উৎসবটিকে সবার জন্য উপভোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিস্টার নুডলসের মহাব্যবস্থাপক তোষণ পাল জানান, শিশু, তরুণসহ সব বয়সী মানুষের কাছে মিস্টার নুডলস জনপ্রিয় হয়ে উঠেছে। ফেস্টে বিভিন্ন ফ্লেভারের নুডলস নিয়ে ভোক্তাদের মতামত পাওয়া গেছে। ভবিষ্যতে নতুন ফ্লেভার আনার পাশাপাশি ভোক্তাদের জন্য এ ধরনের আরও আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram