Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা

এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। নাহিদ রানা প্রথমবার সেখানে খেলার সুযোগ পাবেন বলে ধারণা করা হলেও নিলামে তাকে কেউ কেনেনি। এর আগে সরাসরি চুক্তিতে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দলে নিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ।

এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানা। সংক্ষিপ্ত তালিকায় থাকা এই পেসারের ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। তবে নিলাম থেকে তিনি দল পাননি। এর আগে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় নাহিদ রানাকে বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল।

এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেন। চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন—দক্ষিণ আফ্রিকার ৯৫ জন এবং বিদেশি ৬১ জন।

নিলামের আগে সরাসরি চুক্তিতে রিশাদ হোসেনকে দলে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে নেয় দলটি।

এসএ টোয়েন্টির পরবর্তী আসর ৯ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সানরাইজার্স ইস্টার্ন কেপে রিশাদের সতীর্থদের মধ্যে থাকছেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গার।

সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলোয়াড়

রিটেইন্ড: ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন।

প্রি-সাইনিং: মিচেল মার্শ ও রিশাদ হোসেন।

নিলাম থেকে: নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram