Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ করে ১ লাখ জরিমানা

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ করে ১ লাখ জরিমানা

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মফিজুল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ ও পাইপগুলো ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। তাকে সহযোগিতা করেন পাকুন্দিয়া থানা-পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মফিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ এবং পাইপগুলো ধ্বংস করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram