Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড়ে ধরে নিয়ে যাবে পুলিশ: ফেনীর এসপি

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড়ে ধরে নিয়ে যাবে পুলিশ: ফেনীর এসপি

অনলাইন ডেস্ক: পূজায় মদ খেয়ে নাচানাচি করলে পুলিশ ঘাড়ে ধরে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি। পূজার সময় কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে ধরে পুলিশের মেডিকেল টিমের কাছে নিয়ে ওয়াশ করানোর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তার ভাষ্য, কয়েকজন মদ্যপ অবস্থায় মাতলামি করে পরিবেশ নষ্ট করেন। তাদের দেখে অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পুলিশ এসব কঠোরভাবে দমন করবে।

প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে পুলিশ দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে নজরদারি বাড়ানো হবে। শহরকেন্দ্রিক মণ্ডপগুলোতে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রতিমা তৈরির সময়ও সতর্ক থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে, সে যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি বলেন, পূজায় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। গুজব ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।

সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতবারের চেয়ে তিনটি বেড়ে এবার ফেনী জেলায় ১৫৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram