Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দল থেকে জমকালো বিদায়ের প্রস্তুতি সেরে ফেলেছেন লিওনেল মেসি। সোমবার বিকেলে দেশের হয়ে শেষবারের মতো অনুশীলন করেন তিনি। অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুতে মেতে ওঠেন মেসি।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে মেসি দলে ছিলেন না। রোববার জাতীয় দলে যোগ দেওয়ার পর সোমবার লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে অংশ নেন তিনি। সেখানে রদ্রিগো দে পলকে পাশে নিয়ে মেসিকে প্রাণ খুলে হাসতে দেখা যায়।

রোজারিওর এই কিংবদন্তি ৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার ঐতিহাসিক যাত্রার ইতি টানার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। মঙ্গলবার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তার জমকালো বিদায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি আবেগঘন হবে বলে আশা করা হচ্ছে।

মেসির পাশাপাশি নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোকেও এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাকা হয়েছে। তারা প্রথম একাদশে থাকবেন কি না বা কতটা সময় খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।

কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না হলে মেসি বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলবেন বলে ইঙ্গিত মিলছে। বিদায়ী ম্যাচে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মেসির সাবেক সতীর্থ এজেকিয়েল লাভেজ্জি এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সাবেক সদস্য ও ইন্টার মায়ামিতে লাভেজ্জির বর্তমান কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসও অনুশীলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram