Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

একসময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা

একসময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা

অনলাইন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি। এরই মধ্যে এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

পডকাস্টে নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, একসময় তার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল। অভাবের কথা বললে বা কষ্ট করে বড় হওয়ার অভিজ্ঞতা জানালে তার ভালো লাগত বলেও জানান তিনি। একইসঙ্গে নিজের শৈশবের কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।

প্রভা আরও জানান, ছোটবেলায় তিনি আমতা আমতা করে কথা বলতেন এবং অনেক সময় তার কথার অর্ধেক বোঝা যেত। আত্মীয়স্বজন থেকে শুরু করে বাবা-মা এবং বন্ধুদের বাবা-মায়ের অতিরিক্ত আদরের কারণে তার পরিপক্বতা দেরিতে এসেছে বলে উল্লেখ করেন তিনি। অভিনয়ে এসে স্পষ্টভাবে কথা বলতে শিখেছেন বলেও জানান প্রভা।

নতুন সিনেমায় ব্যস্ততা

অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। কিছুদিন আগে দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির অনেকখানি শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram