Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা বানশালির এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন তারা। সিনেমাটির শেষদিকের প্রচার-প্রচারণার কাজ চলার মধ্যেই রণবীরের জন্মদিনে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়া।

গত সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ দিনটিতে স্বামীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইনস্টাগ্রামে জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া ভাট।

ছবিগুলোর একটিতে দেখা যায়, ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস গেঞ্জি পরা রণবীর ও লাল পোশাকে আলিয়াকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন কিউটি’।

২০২২ সালে বিয়ে করা এই দম্পতির একটি মেয়ে রয়েছে, তার নাম রাহা। কাজের দিক থেকে রণবীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি ‘রামায়ণ’ সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram