Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

অনলাইন ডেস্ক: জার্মানির সঙ্গে হারতে হারতেও পয়েন্ট উদ্ধার করেছিল নেদারল্যান্ডস। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন জাভি হার্নান্দেজ। স্পেনের কিংবদন্তি ডাচদের ডাগআউটে দাঁড়িয়ে রোববার প্রথম জয়ের স্বাদ পেলেন।

বেলগ্রেডে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। জাভিকে প্রথম জয় এনে দিতে দলের দুটি গোলই করেছেন মেক্স মিরডিংক। এজেড অ্যালকমারের ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমবার জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পান।

৩০তম মিনিটে আত্মবিশ্বাসী শটে পেনাল্টি থেকে গোল করেন মিরডিংক। বিরতির পর ৪৬তম মিনিটে লুকা জোভিচ সার্বিয়ার হয়ে সমতা ফেরান। এরপর ৬৯তম মিনিটে মিরডিংকের দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত করে ডাচরা।

মিরডিংকের দ্বিতীয় গোলটি বানিয়ে দেন রুবেন ফন বোমেল। প্রথম ম্যাচেও কডি গাকপোর সমতাসূচক গোলে সহায়তা করেছিলেন তিনি।

এই জয়ে গ্রুপ এ-২-এর দ্বিতীয় স্থানে উঠেছে নেদারল্যান্ডস। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। অন্য ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গ্রিস। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram