Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজটকে দায়ী করলেন পানামা কোচ

ভারতের বিপক্ষে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজটকে দায়ী করলেন পানামা কোচ

অনলাইন ডেস্ক: সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা পানামা ভারতে এসেছিল প্রীতি ম্যাচ খেলতে। র‌্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ নিচে থাকা ভারতের বিপক্ষে পানামা গোলবন্যা ছড়াবে বলে প্রত্যাশা করা হলেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রত্যাশিত জয় না পাওয়ার পর বেঙ্গালুরুর তীব্র যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে দায়ী করেছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।

ম্যাচের আগে যানজটের কারণে পানামা দলকে বাসে করে প্রায় দুই ঘণ্টা স্টেডিয়ামে যেতে হয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের আয়োজন ও যাতায়াত নিয়ে অসন্তোষ জানান কোচ।

ক্রিস্টিয়ানসেন বলেন, যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ নয়। তাঁর দাবি, ভারতে আসার আয়োজন ও যাতায়াতও বেশ জটিল ছিল। ভবিষ্যতে এ ধরনের চুক্তিতে সই করার সময় আরও বিচক্ষণ হওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

পানামা কোচ আরও বলেন, বিষয়টিকে অজুহাত হিসেবে দেখাতে চান না। তবে মাঠের ভেতরে ও বাইরে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ তাঁর খেলোয়াড়েরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত ও ব্রাজিলের ম্যাচ হওয়ার কথা রয়েছে। ব্রাজিল যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে আয়োজকেরা আগেভাগে বিশেষ পরিকল্পনা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram