অনলাইন ডেস্ক: উয়েফা নেশন্স লিগে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে ফ্রান্সের শুভসূচনা করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে একমাত্র গোলটি করার পর হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে। পরে জানা গেছে, চলমান ফিফা উইন্ডোয় আর খেলতে পারবেন না তিনি।
গোলের পর এমবাপেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ মাঠে ফিরলেও মিনিটখানেক পর আবার মাটিতে পড়ে যান তিনি। খেলা চালিয়ে যেতে না পারায় ফ্রান্সের কোচ জিনেদিন জিদান ৫৮তম মিনিটে তাকে তুলে নেন।
ম্যাচ শেষে এমবাপে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরবেন বলে নিশ্চিত করেন জিদান। ফরাসি কোচ জানান, এমবাপের হাঁটুতে ফোলা রয়েছে এবং পরিস্থিতি আশাব্যঞ্জক মনে হচ্ছে না। ঝুঁকি এড়াতেই তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফ্রান্সের এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন, এমবাপের হাঁটুর টেন্ডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে ফিরবেন। মেডিকেল পরীক্ষার পর চোটের ধরন সম্পর্কে আরও নির্দিষ্ট তথ্য জানা যাবে।
ফ্রান্সের পরবর্তী ম্যাচ
নেশন্স লিগে জয় দিয়ে শুরু করার পর আগামী সোমবার বেলজিয়ামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং তিন দিন পর ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে খেলবে দলটি।

