Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

অনলাইন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন এবং ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন। সম্প্রতি গোলাপি পোশাকে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তার হাসি চলে আসে।

ছবিতে টেবিলের সামনে বসা জয়ার পরনে ছিল স্নিগ্ধ গোলাপি রঙের পোশাক। মুখে ছিল মিষ্টি হাসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, কোনো পরিকল্পনা ছাড়াই বা নিজের অজান্তেই হাসি চলে আসে তার।

জয়ার এই পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, হাসতে অন্তত পরিকল্পনা করতে হয় না। তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও হাসির ছবিটি ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। আলোচনায় এসেছে তার চেহারার তারুণ্যও। নেটিজেনদের একাংশ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ হিসেবে উল্লেখ করেছেন।

অভিনেত্রীর রূপ ও লাবণ্য নিয়ে দর্শকদের আগ্রহ দীর্ঘদিনের। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে তিনি বাগান ও পোষ্যদের নিয়ে সময় কাটান।

অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রশংসিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram