Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বক্স অফিসে ৪৯ দিনে ‘হনুমান অংশ’-এর আয় ২৮৭ কোটি রুপি

বক্স অফিসে ৪৯ দিনে ‘হনুমান অংশ’-এর আয় ২৮৭ কোটি রুপি

অনলাইন ডেস্ক: প্রেক্ষাগৃহে মুক্তির সাত সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’। মুক্তির ৪৯তম দিনেও সিনেমাটির আয় থামেনি। শুধু এদিনেই ভারতীয় বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ২ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে ৪৯ দিনে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ২৮৭ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ৪৯তম দিনে ভারতে ৫ হাজার ২৮৩টি শো থেকে সিনেমাটি ২ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে। ওই দিন হিন্দি ভাষার টুডি প্রদর্শনীতে গড় দর্শক উপস্থিতি ছিল ১১ দশমিক ৭৩ শতাংশ। সকালের শোগুলোতে উপস্থিতি ছিল ৭ দশমিক ২৩ শতাংশ, যা দুপুরের প্রদর্শনীতে বেড়ে ১৪ দশমিক ৩৮ শতাংশে পৌঁছায়।

মুক্তির পর ৪৯ দিনে ‘হনুমান অংশ’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ২৮৬ কোটি ৯৮ লাখ রুপি। গ্রস কালেকশন হয়েছে ৩৩৮ কোটি ৯২ লাখ রুপি। সপ্তম সপ্তাহেও সিনেমাটির আয়ে উল্লেখযোগ্য পতন দেখা যায়নি। ৪৩তম থেকে ৪৯তম দিন পর্যন্ত সাত দিনে ছবিটি আয় করেছে প্রায় ৪৩ কোটি ৬০ লাখ রুপি।

এর মধ্যে ৪৩তম দিনে ৫ কোটি, ৪৪তম দিনে ৯ কোটি ৭৫ লাখ এবং ৪৫তম দিনে ১৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। ৪৬তম দিনে আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ, ৪৭তম দিনে ৪ কোটি ৯০ লাখ, ৪৮তম দিনে ৩ কোটি ৭৫ লাখ এবং ৪৯তম দিনে ২ কোটি ৩০ লাখ রুপি।

আধ্যাত্মিক সাধক নিম করোলি বাবার জীবন, দর্শন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘হনুমান অংশ’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শোভিনাও সত্যা, ভিহান শেডগে, চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল কে রাস্তোগি ও গুলশান পাণ্ডে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram