Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সংসার ভাঙার গুঞ্জনের মধ্যে তরুণী সঙ্গিনীকে নিয়ে মণ্ডপে গোবিন্দ

সংসার ভাঙার গুঞ্জনের মধ্যে তরুণী সঙ্গিনীকে নিয়ে মণ্ডপে গোবিন্দ

অনলাইন ডেস্ক: মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’র গণপতি মণ্ডপে বলিউড তারকাদের যাতায়াত থাকলেও অভিনেতা গোবিন্দর উপস্থিতিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। স্ত্রী সুনীতা আহুজাকে ছাড়া গুঞ্জন ছড়িয়ে পড়া নতুন প্রেমিকা ও সহ-শিল্পী কোমল রানী স্বর্ণকারের হাত ধরে গণেশের দরবারে হাজির হন তিনি।

মঙ্গলবার লালবাগচা রাজায় পাপারাজ্জিদের ক্যামেরায় গোবিন্দ ও কোমলকে দেখা যায়। গোবিন্দর পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা, আর কোমল পরেছিলেন ঐতিহ্যবাহী লাল-হলুদ শাড়ি। সাংবাদিকদের দেখে গোবিন্দ ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগান দেন। পাশে থাকা কোমল হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গোবিন্দর আসার কিছুক্ষণ আগে একই মণ্ডপে একা এসে প্রার্থনা করেন তার স্ত্রী সুনীতা। গত আগস্টে মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ ও কোমলকে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

তবে সম্পর্কের কথা গোবিন্দ ও কোমল কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। সম্প্রতি সুনীতা মন্তব্য করেন, গোবিন্দ ‘মেয়ের বয়সী একজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন’ এবং তাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন।

অভিনেত্রী রাখী সাওয়ান্তের সঙ্গে এক ফোনালাপে সুনীতা দাবি করেন, গোবিন্দ ও কোমল বিয়ের পরিকল্পনা করছেন। তবে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা এ দাবি উড়িয়ে দিয়ে বলেন, দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই ওঠে না এবং দম্পতির ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে বলে তারা আশা করছেন। পরে ভুয়া খবর, মানহানিকর কনটেন্ট ও ডিপফেক নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন গোবিন্দ।

১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেন গোবিন্দ। দীর্ঘ সংসার জীবনের পর ২০২৫ সালে তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয় এবং সুনীতা আদালতের দ্বারস্থ হন বলে জানা যায়। পরে গণেশ চতুর্থী একসঙ্গে উদযাপনের মাধ্যমে সেই গুঞ্জন থামার পর ২০২৬ সালে সুনীতা বিচ্ছেদের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram