Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শাড়িতে রাজকীয় সাজে তানজিন তিশা

শাড়িতে রাজকীয় সাজে তানজিন তিশা

অনলাইন ডেস্ক: নানা কাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় ও রূপ-লাবণ্যে ভক্তদের প্রশংসা পাওয়া এই অভিনেত্রী এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজের ছবি ও ভিডিও প্রকাশ করে নজর কেড়েছেন। রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।

রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছবিগুলো ও ভিডিওটি প্রকাশ করেন তানজিন তিশা। তার পরনে ছিল আগুনরাঙা লাল বেনারসি। হাতে ছিল স্টাইলিশ পার্স, সঙ্গে মানানসই গহনা এবং খোপায় সাদা ফুল। সব মিলিয়ে রাজকীয় সাজে দেখা যায় তাকে।

হোটেলের ভেতরে ধারণ করা ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। স্নিগ্ধ হাসি ও নানা অভিব্যক্তির পাশাপাশি কালো ব্যাকগ্রাউন্ডের আবহও ছবিগুলোকে আরও নজরকাড়া করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের পর তানজিন তিশার ভক্তদের মধ্যে সাড়া পড়ে। তার ফ্যাশন ও স্টাইলের প্রশংসা করে একজন মন্তব্য করেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’

পর্দায় সাবলীল অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীর কাজের ব্যস্ততা এখন আগের তুলনায় কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন লুক শেয়ার করছেন।

এর মধ্যে একটি পুরোনো বিতর্ককে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েন তানজিন তিশা। অভিযোগ ছিল, শাড়ি নিয়ে প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় মামলার পর আত্মসমর্পণ করলে পরে জামিন পান অভিনেত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram