Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

অনলাইন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছে। ১৯ সেপ্টেম্বর, ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকীতে প্রিয় সহশিল্পীকে স্মরণ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাবনূর। তিনি নব্বইয়ের দশকের স্মৃতিচারণা করে প্রয়াত অভিনেতাকে শুভেচ্ছা জানান।

শুটিং সেটে সালমান শাহর ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথাও স্মরণ করেন শাবনূর। তার ভাষ্য, সালমান শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, অসাধারণ হৃদয়ের মানুষও ছিলেন। শুটিং ইউনিটের কর্মী থেকে সাধারণ অভিনয়শিল্পী—সবার প্রতি তিনি সম্মান দেখাতেন, খোঁজ নিতেন এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন বলে উল্লেখ করেন শাবনূর।

পুরোনো কোনো গান শুনলে বা সালমান শাহর কোনো সিনেমার দৃশ্য দেখলে সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে বলেও জানান তিনি। একই সঙ্গে সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান প্রার্থনা করেন।

পোস্টের শেষভাগে সালমান শাহকে নিয়ে মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানান শাবনূর। প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার আহ্বান জানিয়ে তার অমর স্মৃতি ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ধরে রাখার কথা বলেন তিনি।

সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’সহ বিভিন্ন চলচ্চিত্রে তাদের অভিনয় দর্শকদের কাছে এখনও স্মরণীয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram