Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিজয় সেতুপতির ‘মহারাজা’ এবার হলিউডে রিমেক হচ্ছে

বিজয় সেতুপতির ‘মহারাজা’ এবার হলিউডে রিমেক হচ্ছে

অনলাইন ডেস্ক: তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো ছবি ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে ঝড় তোলা নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে কোনো তামিল ছবির প্রথম হলিউড রিমেক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অস্কারজয়ী মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে অভিনয় করতে পারেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ছবির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটির স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুটিং শুরু হতে পারে।

‘মহারাজা’র গল্প

ছবিটির গল্প একটি হারিয়ে যাওয়া ডাস্টবিনকে কেন্দ্র করে আবর্তিত। মহারাজা নামের এক সাধারণ ব্যক্তি চুরির অভিযোগ নিয়ে থানায় যান। পুলিশ প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও তদন্ত এগোলে বেরিয়ে আসে নানা গোপন রহস্য।

তুচ্ছ একটি অভিযোগ কীভাবে অন্ধকার অপরাধ ও চরম প্রতিশোধের গল্পে রূপ নেয়, সেটিই ছিল সিনেমাটির মূল উপজীব্য। হলিউড সংস্করণের শিল্পী ও কলাকুশলীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ছবিটিতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram