Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী

অনলাইন ডেস্ক: উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ ঘন কুয়াশা দেখা দিয়েছে। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু শীতের আগমনী বার্তা দিচ্ছে। দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এমন পরিবর্তন দেখা গেলেও দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকছে। রাত নামলে হালকা শীত অনুভূত হচ্ছে, যা মধ্যরাতের পর আরও বাড়ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে রাতে ও ভোরে ঘন কুয়াশা পড়লেও এবার মাসের মাঝামাঝিতেই ভোরে কুয়াশা দেখা দিয়েছে। এ কারণে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছেন। কুয়াশার মধ্যে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। সকাল বাড়ার সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কমতে শুরু করে।

জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি চারপাশ কুয়াশায় ঢাকা দেখতে পান। তাঁর মতে, শহরে সেপ্টেম্বরের শেষ দিকে কুয়াশার ঘনত্ব বাড়লেও এবার মাসের মাঝামাঝিতেই এর দেখা মিলেছে।

শহরের রিকশাচালক আলিম উদ্দিন বলেন, তিনি প্রতিদিন ভোরে গাড়ি নিয়ে বের হন। বুধবার সকালে বের হয়ে চারদিকে কুয়াশা দেখতে পান।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, কয়েকদিন ধরে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram