Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিশ্বকাপজয়ী গোলদাতার গোলে পিএসজির প্রথম জয়

বিশ্বকাপজয়ী গোলদাতার গোলে পিএসজির প্রথম জয়

অনলাইন ডেস্ক: লিগ ওয়ান মৌসুমের প্রথম জয় পেল প্যারিস সেন্ট জার্মেই। চতুর্থ ম্যাচে স্তাদে ফ্রান্সিস-লে ব্লেতে তারা ব্রেস্তকে ১-০ গোলে হারিয়েছে।

স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৬-১ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে পিএসজি। কোচ লুইস এনরিকে আক্রমণভাগে পরিবর্তন এনে ফেরান তোরেসের সঙ্গে উসমান দেম্বেলে ও কভিচা কভারাতস্খেলিয়াকে খেলান।

পঞ্চম মিনিটেই এগিয়ে যায় প্যারিসের দলটি। জোয়াও নেভেসের কাছ থেকে বল পেয়ে দেম্বেলের ফ্লিকের পর প্রায় ২০ মিটার দূর থেকে গোল করেন তোরেস। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা এই ফরোয়ার্ডই ম্যাচের ব্যবধান গড়ে দেন।

দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়ালেও ব্রেস্তের গোলকিপার সিলভিচ দেম্বেলে ও কভারাতস্খেলিয়ার প্রচেষ্টা আটকে দেন। ২৩তম মিনিটে কভারাতস্খেলিয়ার বাঁকানো শটও ঠেকান তিনি।

বিরতির আগে সমতা ফেরানোর চেষ্টা করে ব্রেস্ত। এমবোপের শট পিএসজির এক খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়। ৩৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি।

বিরতির পর ব্রেস্ত আক্রমণে আরও সক্রিয় হয়ে ওঠে। ৫০তম মিনিটে দোম্বিয়ার শট পিএসজির পোস্টে লাগে। দুই মিনিট পর ফাউলের কারণে ব্রেস্তের একটি গোল বাতিল হয়। ৫৭তম মিনিটে দোম্বিয়ার হেড ঠেকিয়ে পিএসজিকে রক্ষা করেন গোলকিপার সাফোনোভ।

৬৯তম মিনিটে জোয়াও নেভেসের হেড ফিরিয়ে দেন সিলভিচ। ৮৮তম মিনিটে এম্বোপের সমতাসূচক গোলের সুযোগও আটকে দেন সাফোনোভ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

চার ম্যাচে এক জয়, দুই ড্র ও এক হার নিয়ে ৫ পয়েন্টে টেবিলের সাত নম্বরে আছে পিএসজি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram