Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাসাইলের বাসুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারী নিহত

বাসাইলের বাসুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারী নিহত

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী নামের এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী (৫৫) বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে হাঁটতে বের হলে বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন থেকে রংমালা রানীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কায় তাঁর পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram