Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক: ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর প্রশাসনের উদ্যোগে এবং গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা পরিষদ ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌর বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অভিযানের আগে উপজেলা হলরুমে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেখানো হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে একটি র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা অফিসার ও শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী অংশ নেন।

এ সময় বিএনপি নেতা সাইফুল হক মোল্লা, রেজাউল করিম খোকনসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram