Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আড়াইহাজারে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

আড়াইহাজারে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার থানা মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি তাক থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার থানা মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন কোরআন শরিফ রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২০ রাউন্ড গুলি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করে।

আড়াইহাজার থানার এসআই (নি.) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রটি গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

ওসি সবজেল হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram