Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিজেইউসির জরুরি সভায় সাংগঠনিক কার্যক্রমে গতি আনার সিদ্ধান্ত

বিজেইউসির জরুরি সভায় সাংগঠনিক কার্যক্রমে গতি আনার সিদ্ধান্ত

রফিকুল হুদা বাবু: বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য ও সাপ্তাহিক কালধারা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর, স্থায়ী পরিষদের সদস্য মোঃ দুলাল হোসেন, বিজেইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন, ভাইস -চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান কাজল, যুগ্ম-মহাসচিব সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, মোঃ জামাল হোসেন আলম, দফতর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, ক্রীয়া সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব।

বিজেইউসির জরুরি সভায় সাংগঠন কমিটি পুনর্গঠন, জয়েন্ট স্টকে নিবন্ধন, স্থায়ী তহবিল গঠন, ব্যাংক একাউন্ট খোলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram