Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বেলুচিস্তানে হামলা-পাল্টা হামলা, নিহত ২৭

বেলুচিস্তানে হামলা-পাল্টা হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে সশস্ত্র হামলা এবং পরবর্তী নিরাপত্তা অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও কাস্টমস বিভাগের এক কর্মকর্তা রয়েছেন। পাল্টা অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর বলছে, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত চাগাই জেলার নোকচা ও পিশিন জেলার জিয়ারাত ক্রস এলাকায় পৃথক অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়। কাস্টমস হাউসে হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের কয়েক দফা গোলাগুলি হয়। এতে ১০ হামলাকারী নিহত হয়। পরে পালিয়ে যাওয়া সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।

হামলার পর আশপাশের এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণ ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে আইএসপিআর।

এর আগে চাগাইয়ের এন-৪০ কুয়েটা-তাফতান মহাসড়কে অবৈধ তল্লাশিচৌকি স্থাপনের ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জন নিহত হয়। এছাড়া রেকো ডিক তামা-স্বর্ণ প্রকল্পের যানবহরে হামলার ঘটনায় ১২ জন এবং ওয়াশুক জেলায় পৃথক অভিযানে আরও দুজন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram