চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ হালনাগাদ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। তিনি দলের সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে সদস্য ফরম যাচাই-বাছাই করেন এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সদস্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সদস্য সজিব পাটওয়ারীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

