Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ, আটক ১

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোবিন্দাসী টি রোডসংলগ্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে পিকআপচালক জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। এর আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

পরে, খবর পেয়ে পুলিশ ওষুধসহ পিকআপটি জব্দ করে এবং চালককে আটক করে।

এ ঘটনায় চালক আটক হলেও বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram