Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার নাদিম আহমেদ সুজন নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক। তিনি প্রতিষ্ঠানের উত্তরা ১১ নম্বর সেক্টরের অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন। এ সময় তাদের একজন নাদিম আহমেদের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুর্বৃত্তরা।

নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে জনতা ব্যাংকে যাওয়ার পথে সুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ দিকে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram